ঢাকাWednesday , 18 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুঁজিবাজারে সূচক বেড়েছে

Link Copied!

Stock-exchangeঅর্থনৈতিক প্রতিবেদক : ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও হরতালের মধ্যে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ২৫৯ কোটি ৩৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।]
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত  রয়েছে ৩১টি  কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।
বুধবার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো- সামিট পূর্বাঞ্চল, সিটি ব্যাংক, ইফাদ অটোস, লার্ফাজ সুরমা, মবিল যমুনা, বিএসসিসিএল, সিভিও পেট্রোকেমিক্যাল, অগ্নি সিস্টেম, বেক্সিমকো ও আমরা টেকনোলজি।
এদিকে সিএসইতে সাধারণ সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৯২৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ২১ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে নয় লাখ টাকা কম।
সিএসইতে লেনদেন হওয়া ২২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।