ঢাকাTuesday , 6 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ

Link Copied!

সোমবার এক্স হ্যান্ডলে এই তথ্য নিশ্চিত করে ইয়েমেনের মন্ত্রিসভা। দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আওয়াদ বিন মুবারককে এই পদ দেয়া হয়। এর আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সূত্র: আল-জাজিরা
আল-জাজিরা জানায়, দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী মাঈন আবদুলমালিক প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল মূলত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি হুথি হামলার চাপে ২০১৫ সালে সৌদিতে পালিয়ে যাবার পর দেশটির নির্বাহী শাসন পরিচালনার জন্য তৈরি একটি উচ্চ পর্যায়ের কাউন্সিল।
ইয়েমেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক ২০১৫ সালে হুথি বিদ্রোহীদের দ্বারা অপহৃত হন। সেসময় তাকে উদ্ধার করে দেশটির সরকার। এরপর থেকেই দেশটির রাজনৈতিক অঙ্গনে তার প্রাধান্য বাড়তে খাকে। তাছাড়া তিনি একদা যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত হয়েও কাজ করেছেন।
বর্তমানে ইয়েমেনের আয়তনের অর্ধেক সরকার নিয়ন্ত্রিত ও অর্ধেক নিয়ন্ত্রণ করছে হুথিরা। দেশটির অভ্যন্তরে চলমান সংঘাত ও লোহিত সাগরে ইঙ্গ-মার্কিন যৌথ অভিযানকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনও পূর্ণ বিজয়ের স্বাদ পাচ্ছে না কোনও পক্ষই। এর মাঝে নতুন এই প্রধানমন্ত্রীর নিয়োগকে কেন্দ্র করে নানা জল্পনা-কপনা সৃষ্টি হচ্ছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। সম্পাদনা: ইকবাল খান