ঢাকাWednesday , 18 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ালটনকে অভিনন্দন এনবিআর’র

Link Copied!

Waltonনিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মেলায় সরকারি কোষাগারে সর্বোচ্চ ভ্যাট দেয়ায় ওয়ালটনকে অভিনন্দন জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এনবিআরের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে অভিনন্দন জানান।
২০তম ঢাকা আন্তর্জাতিক ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয় এ বছরের ১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় একটি প্রিমিয়ার প্যাভিলিয়ন ও একটি সাধারন প্যাভিলিয়ন ছিল ওয়ালটনের। যেখান থেকে ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, এয়ারকন্ডিশনার, মোবাইল ফোন ছাড়াও বিভিন্ন হোম ও কিচেন এ্যাপ্লায়েন্স পণ্য বিক্রি হয়।
মেলায় বিক্রি হওয়া পন্যের বিপরীতে সবচেয়ে বেশি ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রদান করে ওয়ালটন। এর স্বীকৃতি স্বরূপ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রথম পুরস্কারের (ভ্যাট) ট্রফি তুলে দেয়া হয় ওয়ালটন প্রতিনিধির হাতে। এছাড়া সেরা প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছিল ওয়ালটন।