ঢাকাWednesday , 18 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Link Copied!

kamaruzzamanনিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিল আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। বুধবার দুপুরে এই রায় প্রকাশ করা হয়। তবে কামারুজ্জামান আপিল বিভাগের এই রায়ের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে রিভিউ করার সুযোগ পাবেন।

গত ৩ নভেম্বর  আপিল বিভাগের সিনিয়র বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ কামারুজ্জামানের আপিলের রায় ঘোষণা করেন। রায়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
গত ১৮ মে থেকে কামরুজ্জামানের মামলার আপিল শুনানি শুরু হয়।

ট্রাইব্যুনাল-২ এর দেয়া ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে ২০১৪ সালের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। আপিলে ২৫৬৪টি মূল ডকুমেন্ট, ১২৪টি গ্রাউন্ডসহ সর্বমোট ১০৫ পৃষ্ঠার ডকুমেন্ট জমা দেয়া হয়েছে।

গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়ার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

স্বাধীনতার পর ১৯৭২ সালে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন মুহাম্মদ কামারুজ্জামান। এরপর ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে থেকে মাস্টার্স পাস করেন তিনি।

১৯৭৮-৭৯ সালে ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পান তিনি। এরপর ১৯৭৯ সালের অক্টোবরে কামারুজ্জামান জামায়াতে ইসলামে যোগ দেন এবং ওই বছর ১৬ ডিসেম্বর রুকন হন।১৯৯২ সাল থেকে তিনি দলের সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্বে রয়েছেন।

কামারুজ্জামান জামায়াতে ইসলামের মুখপত্র সা্প্তাহিক সোনার বাংলার সম্পাদক।