ঢাকাTuesday , 23 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনের কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টার ঢাকায় আসছেন আজ

Link Copied!

চার দিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তরের ভাইস মিনিস্টার সুন হাইয়া। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

 

জানা গেছে, মালদ্বীপে তিন দিনের সফর শেষে একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসছেন সুন হাইয়া। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের  সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

বর্তমান সরকার চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর চীনের পক্ষ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কোনো সফর। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর বিদেশি কোনো প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর।

এর আগে বর্তমান সরকার গঠনের পর গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানান চীনের প্রেসিডেন্ট সি জিং পিং। এবার চীনের প্রেসিডেন্ট এবং সিপিসির সাধারণ সম্পাদক সি জিং পিং তার প্রতিনিধিকে ঢাকায় পাঠিয়ে বাংলাদেশের সরকার এবং ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা দিচ্ছেন।