ঢাকাMonday , 22 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালবাগে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

Link Copied!

রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন, মো: ইউনুস ও সাজিব আহমেদ। এসময় তাদের হেফাজত থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
রবিবার লালবাগের আজিমপুর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা জানান, একটি সংঘবদ্ধ মাদকচক্র কক্সবাজার হতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এনে বিক্রির জন্য লালবাগের আজিমপুর রোডের হোমটেক টাওয়ারের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে আজিমপুরের এক মাদক কারবারির কাছে সরবরাহের উদ্দেশ্যে এনেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা রুজু হয়েছে।