ঢাকাMonday , 22 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উচ্ছেদ অভিযানে হামলা: ডিএসসিসির মামলায় হাজারের বেশি আসামি

Link Copied!

রাজধানীর শাহজাহানপুরে খিলগাঁও কাঁচাবাজারে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় দখলকারীদের (ক্ষুদ্র ব্যবসায়ী) হামলার ঘটনায় মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মামলায় হাজারের বেশি মানুষকে আসামি করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রোববার (২১ জানুয়ারি) খিলগাঁও কাঁচাবাজারে উচ্ছেদ অভিযানে গেলে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে দখলকারীরা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় রোববার রাতে শাহজাহানপুর থানায় মামলা করা হয়েছে। মামলায় সরকারি কাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগ এনে ছয়জনের নামোল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১২-১৩শ জনকে আসামি করা হয়েছে।
আবু নাছের আরও জানান, দুই মাস আগে একটি রিট আবেদন খারিজ হওয়ার পর আদালত খিলগাঁও কাঁচাবাজার দুই মাসের মধ্যে খালি করতে নির্দেশ দেন। দুই মাস ২০ দিন পার হওয়ার পরও দখলদাররা জায়গাটি ছাড়েননি।
এরই পরিপ্রেক্ষিতে রোববার ডিএসসিসির ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে বাধার মুখে পড়েন। এসময় দখলদারদের হামলায় তিন পুলিশ সদস্য এবং সিটি করপোরেশনের তিনজন আহত হন।