ঢাকাFriday , 19 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মায়ের’ শেষকৃত্যে শ্রদ্ধা জানালেন ট্রাম্প

Link Copied!

স্ত্রী মেলানিয়া ট্রাম্পের মা আমালিজা নাভসের শেষকৃত্যে শোক জানাতে ফ্লোরিডায় স্ত্রীর সাথে যোগ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি।

 

এই মাসের শুরুতে ৭৮ বছর বয়সী মায়ের মৃত্যুর ঘোষণা করেছিলেন সাবেক ফার্স্ট লেডি। মাকে অন্ধকার দিনের আলোকরশ্মি উল্লেখ করে মায়ের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

ট্রাম্প নিউইয়র্কে চলমান মানহানির বিচারে আদালতের একদিনের অধিবেশন এড়িয়ে স্ত্রীর সাথে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আদালতকে একদিনের জন্য কার্যক্রম স্থগিত করার আবেদন নাকোচ করার পর অধিবেশন বাদ দিয়ে স্ত্রীর সাথে যোগ দেন তিনি।

মায়ের প্রশংসার সময় মেলানিয়া ট্রাম্প বলেন, তার উপস্থিতিতে পৃথিবী উজ্জ্বল আনন্দে ঝলমল করছিল। আমাদের বন্ধন ছিল অটুট। মেলানিয়া ট্রাম্পের মা আমালিজা নাভস স্লোভেনীয় শহর সেভনিকার একটি টেক্সটাইল কারখানায় কাজ করতেন। বাবা ভিক্টর  ছিলেন একজন গাড়ি বিক্রয়কর্মী। তারা মেয়ের স্পনসর করা গ্রিন কার্ডে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। পরে ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব পান।