ঢাকাTuesday , 9 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের ফলের গেজেট প্রকাশে ইসির অনুমোদন

Link Copied!

দ্বাদশ নির্বাচনের ফলের গেজেট প্রকাশে ইসির অনুমোদনদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ২৯৮ সংসদীয় আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর হোসেন।

 

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আলমগীর হোসেন।

ইসি আলমগীর বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফলের গেজেট অনুমোদন করা হয়েছে। আজ সন্ধ্যায় সেটি প্রকাশ হবে। ২৯৮ আসনের ফলাফলের গেজেট পাস হয়েছে। ফলাফল যাচাই করা হয়েছে। সবকিছু ঠিক আছে। এরপরই আমরা গেজেট অনুমোদন করেছি।

নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ ছিল না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইসি আলমগীর বলেন, কে, কী বললো সেটা দেখা আমাদের দেখার কাজ। আমরা কোনো অনিয়ম গ্রহণ করিনি, নিয়ম মেনেই নির্বাচন হয়েছে।