ঢাকাSunday , 7 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল সাংবাদিকদের মুখোমুখি হবেন শেখ হাসিনা

Link Copied!

আগামীকাল সোমবার দেশি-বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকাল ৩টায় গণভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি।

 

এদিন লিখিত বক্তব্যের পাশাপাশি দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী এবং বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন নিয়ে নানা প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৭ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।