ঢাকাSunday , 7 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে সংঘর্ষে গুলিবিদ্ধ ১০, ভোটগ্রহণ স্থগিত

Link Copied!

নারায়ণগ‌ঞ্জের আড়াইহাজা‌রে ৫৬ নম্বর রামচন্দ্রদী সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

 

রোববার (৭ জানুয়ারি) দুপুরে ভোটকেন্দ্রে নৌকা ও লাঙ্গল সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর সেখানে ভোটগ্রহণ বন্ধ করা হয়।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন নির্বাচন করছেন।

জানা যায়, দুপুরে লোটন কেন্দ্রে গেলে সেখানে নৌকার সমর্থকরা কেন্দ্রে জড়ো হয়ে স্লোগান দেয়। এসময় লাঙ্গল সমর্থকরাও স্লোগান শুরু করলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লোটন জানান, কেন্দ্র দখল করে নৌকার লোকজন সীল মারার সময় আমরা বাধা দিলে তারা হামলা করে। পুলিশ আমাদের দিকে গুলি করে। পরে কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। আমাদের ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।