সোমবার (১ জানুয়ারি) রাজধানী ঢাকার তেজগাঁওস্থ রেজিস্ট্রেশন কমপ্লেক্সের নতুন ভবনের ৪র্থ তলায় হল রুমে তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার স্মৃতি কনা দাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা রেজিস্ট্রার ও বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের (বিআরএসএ) সভাপতি অহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার ও বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের (বিআরএসএ) মহাসচিব এস এম শফিউল বারী। বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ঢাকা জেলার সাধারণ সম্পাদক সৈয়দ বায়েজিদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) এসোসিয়েশন তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিস শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (মানিক)। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) এসোসিয়েশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস ও বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ঢাকা জেলার সভাপতি হেলেনা খাতুন। তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসের সহকারী রোকেয়া বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি এস এম ফরিদুল ইসলাম বাহাদুরসহ তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারি, নকলনবিশ, দলিল লেখক ও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সকল দলিল লেখকবৃন্দ।

