ঢাকা জেলা রেজিস্টার ও বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের (বিআরএসএ) সভাপতি অহিদুল ইসলামের পরম মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। সোমবার (১ জানুয়ারি ২০২৪) রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যা, নাতি–নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সোমবার বাদ এশা মরহুমার জানাজা শেষে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লিগণ অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খিলগাঁও সাব রেজিস্ট্রার ও বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের (বিআরএসএ) মহাসচিব শফিউল বারীসহ দেশের সকল জেলার জেলা রেজিস্ট্রার এবং সাব রেজিস্ট্রারগণ। এছাড়াও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাবসচিব মো. জোবায়ের হোসেন।
ঢাকা জেলা রেজিস্টার অহিদুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমি’র ভারপ্রাপ্ত সম্পাদক তালুকদার রুমী। তিনি এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

