ঢাকাTuesday , 17 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এটিএম বুথ ব্যবহারের চার্জ প্রদর্শনের নির্দেশ

Link Copied!

boothনিজস্ব প্রতিবেদক : এটিএম বুথ ব্যবহারে অর্থাৎ টাকা উত্তোলন, স্থিতি অনুসন্ধান এবং ক্ষুদ্র বিবরণী সংগ্রহের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে ধার্যযোগ্য সার্ভিস চার্জের হার সুস্পষ্টভাবে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার এ বিষয়ে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীকে নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।
এনপিএসবিতে (ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ) অংশগ্রহণকারী ব্যাংকের সব এটিএম বুথের দৃশ্যমান স্থানে টাকা উত্তোলন, স্থিতি অনুসন্ধান এবং ক্ষুদ্র বিবরণী সংগ্রহের চার্জ প্রদর্শন করার ব্যবস্থার নির্দেশ দেয়া হয়েছে এ সার্কুলারে।
ধার্যযোগ্য চার্জ প্রদর্শনের ব্যবস্থা না থাকায় অন্য ব্যাংকের এটিএম ব্যবহারে গ্রাহকরা বিভ্রান্তির শিকার হচ্ছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করলে গ্রাহককে প্রতি লেদদেনে চার্জ দিতে হয় ১০ থেকে ১৫ টাকা। আর ৫ টাকা নেয় কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান।