ঢাকা-১২ আসনের প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জন্য নৌকার পক্ষে ভোট চেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুর রশীদ ভূঁইয়া। আজ মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে এ সভার আয়োজন করে বৃহত্তর ময়মনসিংহবাসী।
শেরে বাংলা নগর এলাকা ঢাকা-১২ সংসদীয় আসনের অর্ন্তভুক্ত। এ আসনের বর্তমান সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
নৌকার পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি অন্য ভোটারদেরও ভোটকেন্দ্রে নিয়ে আসা এবং তাদের উৎসাহিত করার আহ্বান জানান উপাচার্য। তিনি বলেন, কেবল তাকে ভোট নয়; আমাদের ভোট নয়, আমরা যেন কমপক্ষে পাঁচজনকে ভোটকেন্দ্রে নিয়ে যাই। বাইরের মানুষ আমাদের নিয়ে নানা কথা বলছেন, আমরা তাদের মুখ বন্ধ করে দিতে চাই৷ আসাদুজ্জামান খান কামাল আবারও নির্বাচিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন আ. রাজ্জাক। তিনিও নৌকার পক্ষে ভোট চেয়ে বলেন বলেন, আমাদের শপথ হবে ৭ তারিখ আমরা আমাদের পরিবার; আত্মীয়স্বজন সবাইকে নিয়ে নৌকায় ভোট দেব। আর উনাকে বিপুল ভোটে জয়যুক্ত করব।

