ঢাকাTuesday , 26 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর কবর জিয়ারত করলেন শেখ হাসিনা

Link Copied!

রংপুরের পীরগঞ্জে স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় ছোট বোন শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ অনেকে তার সঙ্গে উপস্থিত ছিলেন।

 

এরপর প্রধানমন্ত্রী পীরগঞ্জে জনসভাস্থলে যান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাচরণার জন্য কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে জনসভা-পথসভায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রংপুর এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে দুপুরে তারাগঞ্জে  রংপুর-২ আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক এবং মিঠাপুকুরে রংপুর-৫ আসনের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রাখেন সরকারপ্রধান।