ঢাকাTuesday , 17 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাহোরে আত্মঘাতি হামলায় নিহত ৮

Link Copied!

Lahorআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরে আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। মঙ্গলবার কিলা গুজ্জার সিং এলাকায় পুলিশ লাইনসের গেটে এ হামলা চালানো হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার পুলিশ লাইনসের মেইনগেটের কাছে গাড়ি পার্কিং এলাকায় বোমার বিস্ফোরণ ঘটে।
লাহোর জেলা প্রশাসক মুহাম্মদ ওসমান (অব.) জানান,  আত্মঘাতি বোমা হামলাকারি পুলিশ লাইনসের ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। তবে নিরাপত্তা কারণে  ব্যর্থ হয়ে পুলিশ লাইনসের মেইনগেটেই সে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে আটজন নিহত হয়। হামলায় হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
পুলিশের উপ মহাপরিদর্শক হায়দার আশরাফ জানান, বিস্ফোরণের নমুনা দেখে ধারণা করা হচ্ছে এটি গাড়ি বোমা ছিলো। তবে এ ব্যাপারে আরও তদন্ত চলছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার পর পুলিশ লাইনস এলাকায় গুলির শব্দও পাওয়া গেছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বোমা বিস্ফোরণের পর পুলিশ গুলি চালিয়েছিল।