ঢাকাMonday , 18 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু

Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণবিধি মানার নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

ইসি জানিয়েছেন, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। যা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

এর আগে রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৬ জন। আর প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩৪৭ জন।

উল্লেখ্য, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ হয় ৩০ নভেম্বর। ১ থেকে ৪ ডিসেম্বর চলে মনোনয়নপত্র যাচাই-বাছাই। এরপর ৬ থেকে ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন ভবনে চলে আপিল কার্যক্রম। গত ১৭ ডিসেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় নির্বাচন।