সচিব পদে পদোন্নতি পেলেন অতিরিক্ত সচিব মোহাৎ সেলিম উদ্দিন। বর্তমানে তিনি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাৎ সেলিম উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বিসিএস ১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডার কর্মকর্তা সেলিম শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ভোলা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

