ঢাকাTuesday , 12 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আড়াই কোটির বেশি শিশু পাচ্ছে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল

Link Copied!

সারাদেশের ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী আড়াই কোটির বেশি শিশুকে ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। মঙ্গলবার বেলা ৮টা থেকে দেশে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকাল ৪টা পর্যন্ত। জাতীয় পুষ্টিসেবার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার শিশুকে ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।
চিকিৎসক মিজানুর রহমান বলেছেন, মঙ্গলবার ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ ৮৭ হাজার ৫০০ হাজার শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
আর ১২ থেকে ৫৯ মাস ২ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৫০০ শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। তবে এই বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে বুধবার।
সারাদেশের ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবক ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন। এছাড়া দুর্গম এলাকায় আগামী চার দিন টানা এই কর্মসূচি চলবে, পাশাপাশি টিকাদান কর্মসূচিও চালু থাকবে। দেশে বছরে দুইবার শিশুদের ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ১৮ জুন দেশব্যাপী ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল।