ঢাকাSaturday , 9 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরইবি’র মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ শাহবাজ আলী সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ

Link Copied!

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) মিনি ঠিকাদারদের প্রচেষ্টার ফলে মাননীয় প্রধানমন্ত্রী দেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছে এবং দুর্যোগ মুহূর্তে দ্রুত সমস্যার সমাধানসহ নানা মুহূর্তে বিশেষ ভূমিকা রেখেছে বলে দাবি করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি।
শনিবার খিলক্ষেতস্থ ঢাকা রিজেন্সি হোটেলে এক আলোচনা সভা ও কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকালে নেতারা নানা দাবি ও সমস্যা তুলে করেন।
এ সময় তারা সরকারের কাছে সকল সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। মিনি ঠিকাদারদের মাঝে কাজ বণ্টনে পরিবর্তন আনাসহ নানা দাবি তুলে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ে নিজেদের একত্রিত হওয়ার আহ্বান জানান নেতারা।
নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল নেতাকর্মীদের উপস্থিততে কেন্দ্রীয় নেতা শেখ শাহবাজ আলীর সভাপতিত্বে রবিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন জোনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশ নিয়ে নানা মত প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন শেখ শাহবাজ আলীকে সভাপতি ও সাব্বির আহমেদকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে।
নতুন কমিটি দেশ ও সংগঠনের কল্যাণে আস্থার সঙ্গে এগিয়ে যাবে এবং সকল মিনি ঠিকাদারগণ একে অপরের সুখ দুঃখে পাশে থাকবে বলে সভায় উপস্থিত নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, জাতীয় অর্থনীতিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ব্যাপক ভূমিকা পালন করলেও অনেক সময় প্রশাসনিক নানা জটিলতায় ঠিকাদারগণ পিছিয়ে পড়ছেন। এ সমস্যা সমাধানে তারা আরইবি চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন।