ঢাকাSunday , 3 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় সমাবেশ করতে ইসি’র অনুমতি লাগবে আ.লীগের

Link Copied!

ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ করতে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় দলটির সমাবেশ প্রসঙ্গে অশোক কুমার দেবনাথ বলেন, সমাবেশের অনুমতির জন্য আমরা এখনও কোনও চিঠি পাইনি। সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে। আমাদের আচরণবিধিতে যা আছে তাই অনুসরণ করতে হবে। রোববার (৩ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে ইসির কর্মকর্তাদের সঙ্গে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে গত ২৯ নভেম্বর ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনি বিশেষজ্ঞ দলের সঙ্গে কমিশন বৈঠক করেছে। বেলা ১১টা থেকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় দুপুর সোয়া ১২টা পর্যন্ত।
বৈঠকে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সদস্য ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) ও রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট) উপস্থিত ছিলেন।