ঢাকাSunday , 3 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

Link Copied!

বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৩ প্লাটুনসহ সারা দেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ক্ষমতাসীন সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে গত এক মাস ধরে হরতাল ও অবরোধ কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি-জামায়াত এবং সমমনা রাজনৈতিক দলগুলো।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন করে এ অবরোধের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়েছে। যা চলবে ৫ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত।