ঢাকাFriday , 24 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা চায় শ্রমিক মজলিস

Link Copied!

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিমের নেতৃত্বে ঘোষিত মজুরির আপত্তি প্রদান ও পুনর্বিবেচনার দাবিনামা পেশ করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার কাছে এ দাবিনামা পেশ করা হয়। এ সময় মজুরি বোর্ডের চেয়ারম্যান মনোযোগ দিয়ে দাবিগুলো পড়েন এবং যথোপযুক্ত কর্তৃপক্ষের কাছে পৌঁছাবেন বলে আশ্বাস দেন। দাবিনামা পেশের সময়ে আরও উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব আমির আলী হাওলাদার, আলহাজ্ব সিদ্দিকুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি হাজী নূর হোসেন।
এছাড়ার উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা খালেদ সানোয়ার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, মো. ইব্রাহিম খলিল ও ঢাকা মহানগর উত্তর সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম।