ঢাকাFriday , 24 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩

Link Copied!

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিন যাত্রী দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটা অভিমুখে যাচ্ছিল ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি। দুপুর সোয়া ১২টার দিকে ধলেশ্বরী টোলপ্লাজায় হঠাৎ বাসে আগুন ধরে যায়। এ সময় সবাই বাস থেকে নেমে পড়লেও তিনজন দগ্ধ হন। স্থানীয়রা এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠায়। সিরাজদিখান ফায়ার সার্ভিস ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা বলেন- দুপুরে বাসটি টোল বুথে পৌঁছালে অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক ধারণা করা হচ্ছে বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান বলেন- খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে।