ঢাকাMonday , 13 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নভেম্বরের প্রথমার্ধেই তফসিল: ইসি সচিব

Link Copied!

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, কমিশন বলেছেন— নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন। আজ সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব।
এ সময় পর্যবেক্ষকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করবো। এদিকে, নভেম্বরের প্রথমার্ধের বাকি আছে মাত্র দুইদিন। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার সম্ভাবনা আছে।