ঢাকাMonday , 16 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষকের নামে মামলা না করার নির্দেশ

Link Copied!

BBনিজস্ব প্রতিবেদক : কৃষি ঋণ পরিশোধ করতে না পারা কৃষকদের নামে সার্টিফিকেট মামলা না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ৬টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক করে এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে করে এসব কথা জানান ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
ইতোমধ্যে যেসব মামলা হয়েছে এবং যে সব কৃষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদের ঋণ পুনঃতফসিল করে মামলা থেকে রেহাই দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
সুর চৌধুরী বলেন, সামান্য ঋণের জন্য ২ লাখের মতো কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার কৃষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এসব কৃষক ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। তাই কৃষকদের ঋণ পুনঃতফসিল করে তাদের মামলা নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে।
পাশাপাশি যেসব মামলা হয়েছে তা সমঝোতার ভিত্তিতে প্রত্যাহার করে কৃষকদের হয়রানি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে সামনের দিনে কৃষকদের ঋণ পেতে যাতে কোন সমস্যা না হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সুর চৌধুরী আরও বলেন, ভবিষ্যতে যাতে কৃষি ঋণ খেলাপি না হয় সেজন্য নজরদারির পাশাপাশি কৃষকদের মধ্যে সচেতনা বৃদ্ধিতে কাজ করতে বলা হয়েছে। আর যারা ভালো করবে তাদেরকে পুরস্কার দেয়ার মতো পদক্ষেপ নিতেও বলা হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারণে কৃষকরা যে ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন তা কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংক যে কোনো ধরনের সহায়তার করবে।