ঢাকাMonday , 16 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিসিসির নির্বাচন ঝুলে থাকায় প্রধানমন্ত্রীর ক্ষোভ

Link Copied!

hasina-9নিজস্ব প্রতিবেদক : বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (উত্তর ও দক্ষিণ) নির্বাচন দীর্ঘদিন ঝুলে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ ক্ষোভ প্রকাশ করেন।

বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে বলেন, আর কত দিন সিটি করপোরেশন নির্বাচন ঝুলিয়ে রাখবেন। দ্রুততম সময়ে বিভক্ত দুই ডিসিসির নির্বাচনের কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সৈয়দ আশরাফ চুপ ছিলেন।

আইনি জটিলতায় প্রায় সাত বছর আটকে আছে ডিসিসি নির্বাচন। প্রশাসক নিয়োগ করে রুটিন কাজ করা হচ্ছে। তবে গত বছরের ৮ ডিসেম্বর মন্ত্রিসভা বৈঠকে প্রশাসকদের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন না করে কীভাবে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলেন প্রধানমন্ত্রী।

গত ৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে।

এদিকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেও এই দুই সিটি করপোরেশনের নির্বাচনের ব্যয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জন্য বাজেটে অতিরিক্ত ৪৫ কোটি টাকা সংস্থান রাখার জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।