ঢাকাMonday , 16 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএসইতে সূচকের পতন, বেড়েছে লেনদেন

Link Copied!

Stock-exchange

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সূচকের পতন ঘটেছে। তবে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে। দিনশেষে ডিএসইএক্স বা ব্রড ইনডেক্স ৬১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩২ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৫ পয়েন্টে। ডিএসইতে ২৮০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে  প্রায় ১৫ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিলো ২৬৪ কোটি ৬৬ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে ৬৮টি কোম্পানির, কমেছে ২০৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ২১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৯ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১৭৩টি ও অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির। এসইতে টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে-বেক্সিমকো, ইফাদ অটোস, আমরা টেকনোলজিস, এমজেলবিডি, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, অগ্নি সিস্টেমস,  স্কয়ার ফার্মা ও আরএকে সিরামিকস।