ঢাকাTuesday , 3 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি খাস জমি দখল, দুই ভাইয়ের নামে দুদকের মামলা

Link Copied!

জালিয়াতির মাধ্যমে সরকারি খাস জমি দখল ও দলিল করার অভিযোগে গাজীপুরে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২ অক্টোবর) দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক প্রান্তিক সাহা বাদী হয়ে এ মামলা করেন। ২০০৩ সালের এ ঘটনা দুদকের অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিরা হলেন- গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা মো. আব্দুর রহিম ও জাহাঙ্গীর আলম। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি খাস খতিয়ানের জমি জানা সত্ত্বেও প্রতারণার আশ্রয় নিয়ে জালিয়াতির মাধ্যমে শ্রীপুর উপজেলাধীন কেওয়া মৌজার মোট ৩২ শতাংশ সরকারি খাস জমি নিজেদের নামে দেখিয়ে এওয়াজ পরিবর্তন দলিল করেছেন।