ঢাকাSunday , 1 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
October 1, 2023 2:21 am
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগের যুক্তরাজ্য (ইউকে) শাখা। দেশটির হোটেল তাজের সামনে সড়কের দুই পাশে দাঁড়িয়ে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। হোটেলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাজিদুর রহমান ফারুক। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ার উজ জামান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, জালাল উদ্দিন, হরমুজ আলী, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, খালেদা কোরেশী, শাহিন আক্তার প্রমুখ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফর শেষে শনিবার বেলা ১১টা ৭ মিনিটে (স্থানীয় সময়) ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান।
১৭ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং নিউইয়র্কে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের পার্শ্ব ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।