ঢাকাSunday , 1 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীরাই হবে চ্যাম্পিয়ন অব দ্য স্টেট: শিক্ষামন্ত্রী

Link Copied!

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীরাই হবে চ্যাম্পিয়ন অব দ্য স্টেট। তারা আত্মশক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাবে। এজন্য তাদের সৎ, সহনশীল, উদ্ভাবন ও মানবিক গুণের অধিকারী হতে হবে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‌‘স্মার্ট চিল্ড্রেন কার্নিভাল’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আজকের শিশু-কিশোরদের যেভাবে গড়ে তুলবো, আগামীর স্মার্ট বাংলাদেশ সেভাবেই গড়ে উঠবে। আমরা তাদের নৈতিকতা শিক্ষা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবো। তাদের পরিবেশবান্ধব চিন্তা, উদ্ভাবনী নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। প্রতিমন্ত্রী আরও বলেন, শিশু-কিশোররা যাতে শিক্ষাকে ভয় না পায়, সেজন্য শিক্ষাকে আনন্দময় করে তোলাই ছিল এ স্মার্ট চিল্ড্রেন কার্নিভালের মূল উদ্দেশ্য। বাংলাদেশে এ ধরনের আয়োজন এই প্রথম। আমাদের পরিকল্পনা রয়েছে প্রতিবছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে স্মার্ট চিলড্রেন কার্নিভাল আয়োজন করা। পর্যায়ক্রমে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত হবে এ অনুষ্ঠান। আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার ও সামদানি ফাউন্ডেশনের সভাপতি নাদিয়া সামদানী প্রমুখ।