ঢাকাWednesday , 27 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন এমপি সিদ্দিকুর রহমান

Link Copied!

শপথ নিলেন এমপি সিদ্দিকুর রহমানশপথ নিচ্ছেন এমপি মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। নাটোর-৪ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য (এমপি) মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী শপথ নিয়েছেন। বুধবার (২৭সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আজ এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন। সর্বশেষে এমপি মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস ৩০ আগস্ট মারা যায়। এতে ওই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। পরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক সিদ্দিকুরকে।