ঢাকাMonday , 16 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর্থিক ক্ষমতা অনুমোদন

Link Copied!

Cabinetনিজস্ব প্রতিবেদক : উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প পরিচালক, অধিদপ্তর, জেলা ও উপজেলা পর্যায়ে আর্থিক ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত আর্থিক ক্ষমতা অর্পণ এবং অনুন্নয়ন বাজেটের আর্থিক ক্ষমতা অর্পণ ও পুনঃঅর্পণ সংক্রান্ত সংশ্লিষ্ট পরিপত্র সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঞা সংবাদিকদের এ কথা জানান।

এ আইনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ কমিটির ক্ষমতা যা আছে তা অপরিবর্তীত থাকবে। কিন্তু মাঠ পর্যায়ের আরো ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।’
তিনি বলেন, ‘এ ক্ষেত্রে কাজ বা মালামাল ক্রয় করার ক্ষেত্রে ৫০ কোটি টাকার বেশি হলে তা মন্ত্রিসভা অনুমোদন করবে। কিন্তু কম হলে তা মন্ত্রণালয় অনুমোদন করবে। এছাড়া সেবা ক্ষেত্রে মূল্য ১০ কোটি টাকার বেশি হলে মন্ত্রিসভা কমিটির অনুমোদন লাগবে। এর কম হলে মন্ত্রণালয় অনুমোদন করতে পারবে।’ মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এর ফলে মাঠ পর্যায়ে উন্নয়ন আরো তরান্বিত হবে। উন্নয়নের গতি বাড়বে।’

সচিব জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব আব্দুস সোবহান শিকদারের বিদায়ে মন্ত্রিপরিষদ একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেছে। এছাড়া ‘পোর্ট অ্যাক্ট ১৯০৮’ সালের সাংশোধিত আইন উত্থাপন করা হলেও নৌ-পরিবহন মন্ত্রী উপস্থিত না থাকায় তা প্রত্যাহার করে নেয়া হয়।