ঢাকাSunday , 15 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমাসে ৩০০ কোটি টাকা চাঁদা দেয় হকাররা

Link Copied!

Hokerনিজস্ব প্রতিবেদক : ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন ফুটপাতগুলোতে অবস্থাররত হকাররা প্রতিমাসে বিভিন্ন রাজনৈতিক দল ও ক্যাডারদের প্রায় ৩০০ কোটি টাকা চাঁদা দেয়। যদি সিটি করপোরেশনের পক্ষ থেকে এসব হকারদের জন্য নির্ধারিত একটি আইডি কার্ড অথবা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয় তাহলে টাকাগুলো রাজস্ব হিসেবে করপোরেশন আয় করতে পারে।
রোববার দুপুর ১২টায় ‘নিরাপদ ও স্বাচ্ছন্দে হেঁটে যাতায়াত: আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন কালে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের (ডাব্লিউবিবি) ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ রহমান এ মন্তব্য করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ডাব্লিউবিবি ট্রাস্টের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ফুটপাত দখল মুক্ত ও পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানানো হয়।
বিভিন্ন উন্নত দেশের উদাহরণ দিয়ে বক্তারা বলেন, ‘সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন রাস্তায় নির্মিত জেব্রা ক্রসিংগুলোর দুই থেকে তিন মাসের মধ্যে রঙ ওঠে যায়। এজন্যও বরাদ্ধ রাখতে হবে।’
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান বলেন, ‘আমরা চেষ্টা করছি ফুটপাতগুলো দখল মুক্ত করতে।’
তিনি স্বীকার করে বলেন, ‘রাস্তা দখল করে অন্য কাজে ব্যবহার হচ্ছে। ম্যানহোলে ঢাকনা নেই। ডাস্টবিন চুরি হয়ে যায়। আমাদের সিমাবদ্ধতা আছে। এজন্য আমরা নগরবাসীর সহযোগিতা চাই।’
তিনি বলেন, ‘কিছু টয়লেট নির্মাণের জন্য ওয়াটার এইডের সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে। কিন্তু আমরা তা কোথায় নির্মাণ করবো সে জমি পাচ্ছি না।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএসসিরি প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন, পরিবাহনের মহাব্যবস্থাপক খন্দকার মিল্লাতুল ইসলাম প্রমুখ।