ঢাকাMonday , 8 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ সেনাপ্রধানের সতর্কবাণী
আইএসের বিরুদ্ধে তড়িঘড়ি হামলা নয়

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক

ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেটের বিরুদ্ধে যুক্তরাজ্যের তড়িঘড়ি হামলায় জড়ানো উচিত হবে না বলে প্রধানমন্ত্রী ক্যামেরনকে সতর্ক করে দিয়েছেন সে দেশের সেনাবাহিনী প্রধান জেনারেল স্যার পিটার ওয়াল ।

Brtish-Shena

বিদায়ী সেনাপ্রধান পিটার ওয়াল রোববার ‘দা টেলিগ্রাফ ‘ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাজ্য ইরাক ও আফগানিস্তানে সামরিক অভিযান চালানো সময় যে ভুল করেছিল আইএসর ক্ষেত্রে তার পুনরাবৃত্তি এড়াতে হবে। তাই ওই জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার আগে তাদের সক্ষমতা এবং শক্তিমত্তা সম্পর্কে ব্রিটিশ সরকারকে ব্যাপক ধারণা নেয়ার আহ্বান জানিয়েছেন জেনারেল পিটার।.

যুক্তরাজ্য আগামী সপ্তাহে আইএসর বিরুদ্ধে পরিচালিত যৌথ সামরিক অভিযানে অংশ নিতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ মন্তব্য করলেন। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে সতর্ক করে দিয়ে বলেন,‘এ ধরণের আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়ে আমাদের আরো সতর্ক থাকতে হবে এবং সমুদয় পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত।’

এ সময়ে তিনি ইরাক ও আফগানিস্তানে যৌথ বাহিনীর অভিযানের প্রসঙ্গ তুলে বলেন,‘এ দুটি অভিযানে অংশ নেয়ার আগে আমরা যদি আরো কিছুটা সময় নিতাম তাহলে সঠিকভাবে সেগুলো সম্পন্ন করা সম্ভব হত।’

জেনারেল পিটার এমন এক সময়ে এ মন্তব্য করলেন যখন আইএসর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর এক পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী বুধবার তার এই পরিকল্পনা ঘোষণা করার কথা রয়েছে।

আইএসের বিরুদ্ধে সত্ত্বর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ব্রিটিশ চ্যান্সেলর জর্জ অসবর্ন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক জোট আরব লিগ আইএসর বিরুদ্ধে পরিচালিত অভিযানে সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।