নিজস্ব প্রতিবেদক : অর্থ স্থানান্তরের আন্তর্জাতিক প্রতিষ্ঠান এক্সপ্রেস মানির উপহার মেলা ক্যাম্পেইনের মেগা পুরস্কার মোটর সাইকেল জিতেছেন জনতা ব্যাংকের চট্টগ্রামের দোহাজারি শাখার গ্রাহক শহিদুল্লাহ চৌধুরী।
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেড ও এক্সপ্রেস মানি যৌথভাবে দু’মাসব্যাপী কনজিউমার প্রমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করে। এ সময় জনতা ব্যাংকের বিভিন্ন শাখায় এক্সপ্রেস মানি চ্যানেলে অর্থ স্থানান্তর করে ৮০টি মোবাইল ফোন সেট ও ১৬ টি রঙিন টেলিভিশন জিতে নেন গ্রাহকরা।
জনতা ব্যাংকের চট্টগ্রামের দোহাজারি শাখায় সম্প্রতি এক গ্রাহক সমাবেশে জনতা ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার আবু নাসের চৌধুরী, এক্সপ্রেস মানির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শামিম ইফতেখার, চট্টগ্রামের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ জুলান দাস, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ জাকারিয়া মাহমুদ এবং জনতা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: কামরুল আহসান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. নুরুস সাফা ও ব্রাঞ্চ ম্যানেজার রোকন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
গত বছরের ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি শেষ হয় উপহার মেলা ক্যাম্পেইন।

