ঢাকাSaturday , 14 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাল অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব

Link Copied!

abdus-sobhanনিজস্ব প্রতিবেদক : অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার। আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে। আগামীকাল তিনি অবসর-উত্তর (পিআরএল) ছুটিতে যাবেন। নতুন করে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ না দেয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখ্য সচিব নিয়োগ দেয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়ার বিপক্ষে। তাই আজ ১৪ ফেব্রুয়ারি সোবহান শিকদারের চাকরির মেয়াদ শেষ হবে। আগামীকাল রোববার নিয়োগ পেতে পারেন নতুন মুখ্য সচিব।
কে হচ্ছেন নতুন মুখ্য সচিব? এ নিয়ে কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে আলোচনায় রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর নাম।
যদিও মেধা তালিকায় তাদের আগে সিনিয়র হিসেবে আছেন ভূমি সচিব শফিউল আলম ও বাণিজ্য সচিব হেদায়েত উাল্লাহ আল মামুন।
ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নিয়োগের জন্য সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কাকে তিনি মুখ্য সচিব পদে নিয়োগ দেবেন।
গত বছরের ১০ ফেব্রুয়ারি আবদুস সোবহান শিকদারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।
এদিকে স্থানীয় সরকার সচিব মনজুর হোসেনের চাকরির মেয়াদ শেষ ২৮ ফেব্রুয়ারি। এ বিভাগে একজন দক্ষ সচিব নিয়োগ দেয়ার চিন্ত-ভাবনা রয়েছে সরকারের।
এছাড়া  শিক্ষামন্ত্রীর সঙ্গে সচিবের বনিবনা না হওয়ায় শিক্ষা সচিব পদেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তবে এ পদে কাকে নিয়োগ দেয়া হবে তা সঠিকভাবে সংশ্লিষ্ট কেউ বলতে পারেননি।