নিজস্ব প্রতিবেদক : এসএসসি পরীক্ষা এবং চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ দেশজুড়ে ৩৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়ন করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেন বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা।
তিনি জানান, শুক্রবার সকাল ৬টা থেকে ঢাকাসহ সারাদেশে ২৪ ঘণ্টার জন্য ৩৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু এসএসসি পরিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাকাতেই থাকছে ১৬ প্লাটুন বিজিবি। এছাড়া ঢাকার বাইরে এসএসসি পরিক্ষার্থীদের নিরাপত্তায় থাকবে ১৩৪ প্লাটুন বিজিবি সদস্য।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় ৮৯ প্লাটুন, মহাসড়কের নিরাপত্তায় ৯৩ প্লাটুন বিজিবি দেশজুড়ে মোতায়ন করা হয়েছে। পাশাপাশি আরো ৬৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত আছে বলেও জানান তিনি।

