ঢাকাThursday , 12 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন কর আরোপ না করার আহ্বান ডিসিসিআইয়ের

Link Copied!

DCCIনিজস্ব প্রতিবেদক : রাজস্ব ঘাটতি পূরণে ব্যবসায়ীদের ওপর নতুন করে কর আরোপ না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ।
বৃহস্পতিবার দুপুরে এনবিআর কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সঙ্গে ডিসিসিআই পরিচালনা পর্ষদের এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
হোসেন খালেদ জানান, গত ৩৬ দিনে রাজস্ব ঘাটতি হয়েছে ৭ হাজার ৩৮৩ কোটি ৪৫ লাখ টাকা। ঘাটতি পূরণে ব্যবসায়ীদের ওপর নতুন করে কর আরোপ করলে তারা বড় ধরনের ব্যবসায়ীক ক্ষতির সম্মুখিন হবে।
তিনি বলেন, ‘চলমান অবরোধ কর্মসূচির জন্য দেশের ব্যবসায়ীরা তাদের ব্যবসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। ফলে ব্যাংক ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।’
তিনি আরো বলেন, ‘অবরোধের কারণে পণ্য পরিবহন বিঘ্নিত হওয়ায় বন্দরগুলোতে পণ্য আটকে আছে। ফলে ব্যবসায়ীদের অতিরিক্ত চার্জ পরিশোধ করতে হচ্ছে।’ সব বন্দরে এ ধরনের চার্জ ৫০ শতাংশ মওকুফের আহ্বান জানান হোসেন খালেদ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিশেষ কর ছাড়, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে দেশব্যাপী করের আওতা বৃদ্ধি, করপোরেট কর কমানো, ব্যক্তিগত আয়কর সীমা ২ লাখ ৭৫ হাজার, শিল্পবান্ধব করনীতি প্রণয়ন ও কালো টাকার উৎস বন্ধসহ ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের জন্য ২৮টি প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘জনগণকে কর প্রদানে উৎসাহিত করার জন্য আগামীতে এনবিআর ও ঢাকা চেম্বার যৌথভাবে উপজেলা পর্যায়ে কর মেলার আয়োজন করবে।’
তিনি বলেন, ‘দেশে ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করা জন্য প্রস্তাবিত ভ্যাট আইন-২০১২ সংশোধন ও পরিমার্জন করার বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে।’ শিগগিরি শুল্ক আইন ২০১৫ বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডিসিসিআইয়ের সহসভাপতি মো. শোয়েব চৌধুরী, পরিচালক একেডি খায়ের মোহাম্মদ খান, আলহাজ আব্দুস সালাম, আসিফ এ চৌধুরী, হোসেন আকতার, ডিসিসিআই মহাসচিব এএইচএম রেজাউল কবির প্রমুখ।