ঢাকাThursday , 12 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদেশ ভ্রমণে নেয়া যাবে ৫০০০ ডলার

Link Copied!

Dolarনিজস্ব প্রতিবেদক : বিদেশ যাত্রার সময় এখন থেকে সর্বোচ্চ পাঁচ হাজার মার্কিন ডলার সঙ্গে নিতে পারবেন একজন যাত্রী। যা আগে ছিল তিন হাজার ডলার।
বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ বিষয়ে জারিকৃত একটি সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলারদের এ বিষয় চিঠি পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, পাঁচ হাজার ডলারের কম সঙ্গে নিলে অবশিষ্ট অংশ অন্য বিদেশি মুদ্রায় নোট আকারে ইস্যু করা যাবে। পুরো অংশ ইউএস ডলার বা অন্য অবাধ বিনিময়যোগ্য বিদেশি মুদ্রায় আন্তর্জাতিক কার্ডের (ক্রেডিট, ডেবিট, প্রিপেইড) মাধ্যমেও ইস্যু করা যাবে বলে সার্কুলারে বলা হয়।