ঢাকাThursday , 12 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার শর্ত অগ্রহণযোগ্য : ইউক্রেন

Link Copied!

Ucraneআন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সহিংসতা বন্ধে চলমান আলোচনায় রাশিয়ার যে শর্ত দিয়েছে তা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্ক। বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেনসহ চার জাতির বৈঠকে বিরতির সময়  বুধবার তিনি এ কথা বলেন।
চার দেশের প্রতিনিধিদের ওই আলোচনায় ইউক্রেন ও রাশিয়া ছাড়া ফ্রান্স এবং জার্মানি অংশ নিয়েছে। বুধবার সন্ধ্যা থেকে ওই আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার সকালে বৈঠক শেষ হয়। বৈঠক শুরুর আগে পোরোশেঙ্ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করেন।
আলোচনা শেষে ইউক্রেন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্ক বলেন, ‘আলোচনায় এখনও পর্যন্ত কোনে ভালো খবর পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘রাশিয়া যে শর্ত দিয়েছে তা অগ্রহণযোগ্য। তবে আমি আশা করছি চলমান আলোচনায় একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।’
বৈঠকের আলোচনার বিষয় সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান পেরোশেঙ্ক।
গত বছর শুরু হওয়া পূর্ব ইউক্রেনে রুশপন্থিদের সাথে ইউক্রেন সেনাবাহিনীর সংঘর্ষে প্রায় সাড়ে পাঁচ হাজার লোক নিহত হয়েছে। এ সংঘাতের জন্য রাশিয়াকে দোষারোপ করে আসছে ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব। তবে রাশিয়া বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে।