ঢাকাThursday , 12 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষতিগ্রস্ত পরিবহনের জন্য সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : বিরোধীদের ডাকা চলমান অবরোধ-হরতালে ক্ষতিগ্রস্ত পরিবহন খাতের জন্য সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কার্যালয়ে ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত হেনে ফুগল এএসকেয়ার নেতৃত্বে বাংলাদেশ সফররত ডেনিস ব্যবসায়ী প্রতিনিধিদলের মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘নাশকতার আগুনে ১২শ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ হারিয়েছে বিভিন্ন যানবাহনের ড্রাইভার, হেলপালসহ ৪০ জন। ক্ষতিগ্রস্তদের জন্য সরকার সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে। যা ক্ষতিগ্রস্তদের মধ্যে দেয়া হবে।’
‘হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও নাশকতা করা উচিৎ নয়। এই অবস্থা আর চলতে পারে না। আত্মবিনাসী আগুন সারাদেশে দাউ দাউ করে জ্বলছে। হয়তো আলোক ঝিলিক বেড় হয়ে আসবে।’ বললেন ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ‘আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। এখন যে অবস্থা তৈরি হয়েছে সেখানে সংলাপের দরজা একেবারেই বন্ধ হয়ে গেছে।’ তবে সংলাপের মাধ্যমেই বন্ধ দরজা খুলে যেতে পারতো বলেও মন্ত্রী মন্তব্য করেন।