দেশে মহামারি করোনাভাইরাসে টানা দ্বিতীয় দিন আরও একজনের মৃত্যুর খবর এলো। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৩ জনে। গত ৩০ মে করোনায় সবশেষ একজনের মৃত্যুর পরে টানা ২০ দিন পর গতকাল সোমবার ভাইরাসটিতে মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর দৈনিক মৃত্যুর তালিকায় আজ মঙ্গলবার আরও একজন যুক্ত হলেন।
মঙ্গলবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৮৭৪ জন। দেশে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে। চার মাসেরও বেশি সময় পর দৈনিক শনাক্তের হার ১১ শতাংশ ছাড়িয়েছে।

