ঢাকাTuesday , 21 June 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফার্মগেটে টিআই সিরাজের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

Link Copied!

রাজধানীর ফার্মগেটের পূর্ব পাশে কর্মরত তেজগাঁও ট্রাফিক বিভাগের টিআই সিরাজের বিরুদ্ধে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ফুটপাত হকারের অভিযোগে জানা গেছে, টিআই সিরাজ এখানে যোগদানের পর থেকেই হকারদের কাছে ফুটপ্রতি ২/৩শ’ টাকা চাঁদা দাবি করে আসছেন। তার অব্যাহত চাঁদাদাবির প্রেক্ষিতে ইতোমধ্যেই গিয়াস, সিরাজ ও ফজর আলী তাদের ফুট দোকান বন্ধ করে রেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চা দোকানী এ প্রতিবেদককে বলেন, টিআই সিরাজ সাহেব বলেছেন, তার সাথে কথাবার্তা ফাইনাল না করে যেন ফুটে দোকান না করেন। তার কাছে টিআই’র দাবি প্রতিদিন ৩শ’ টাকা।
এ ব্যাপারে টিআই সিরাজের বক্তব্য জানতে তার মোবাইলে কল দিলে তিনি এই প্রতিবেদকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং যা পারেন লিখে দেন বলে হুমকি দেন। আপনার মত কত সাংবাদিক দেখলাম! বলে দম্ভোক্তি করেন। প্রকাশ্য দিবালোকে এমন চাঁদাবাজির খবর জানাজানি হলে জনমনে পুলিশের কার্যক্রম সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি রক্ষায় বিষয়টি ডিএমপি কমিশনারের খতিয়ে দেখা উচিত বলে বিজ্ঞমহল মনে করেন।