ঢাকাMonday , 20 June 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-সুনামগঞ্জ-হবিগঞ্জকে দুর্গত অঞ্চল ঘোষণার দাবি

Link Copied!

সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলাকে বন্যাদুর্গত অঞ্চল ঘোষণার দাবি জানিয়েছে জালালাবাদ সংস্কৃতি ফোরাম। সোমবার (২০ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। কৃষক হারাচ্ছে জমির ফসল, ব্যবসায়ী হারাচ্ছে ব্যবসার মূলধন। অকাতরে ভাসিয়ে নিচ্ছে মানুষের গরু-ছাগল, পশু-পাখি, পুকুরের মাছ ও ঘর-বাড়ি। ঘরে নেই খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ভয়াবহ বন্যার কথা তুলে ধরে বক্তারা বলেন, বন্যার পানি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সব জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে নিমজ্জিত দুর্বিষহ জীবন কাটাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলের মানুষ। নারী, পুরুষ ও শিশুর খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দুর্গত অঞ্চলে হাহাকার শোনা যাচ্ছে।
স্বাস্থ্য ব্যবস্থার অবনতির বিষয়ে বক্তারা বলেন, বিশুদ্ধ পানির অভাবে নানারকম পানিবাহীত রোগ বেড়েই যাচ্ছে। চিকিৎসার অভাবে মানুষ দিন দিন মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে। যানবাহনের অভাবে সরকার প্রদত্ত ত্রাণ বন্যায় কবলিত মানুষের দ্বারে পৌঁছানো যাচ্ছে না।
বানভাসিদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলাকে বন্যাদুর্গত অঞ্চল ঘোষণা করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।
জালালাবাদ সংস্কৃতি ফোরামের আহ্বায়ক জয়ন্ত কুমার দেব মাধবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জালালাবাদ সংস্কৃতি ফোরামের সদস্য সচিব মো. ইমন খাঁন, মেনন চৌধুরী, ডা. কামরুল হাসান তরফদার, আওয়াল বারী, নাজমুল ইসলাম নাজ, মাহবুব আলম মালু, কুতুব উদ্দিন সোহেল, জাকির হোসেন, সাইফুল ফারুকী প্রমুখ।