ঢাকাMonday , 20 June 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৪

Link Copied!

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার (১৯ জুন) সকাল ৬টা থেকে সোমবার (২০ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩২ হাজার ১৭১ পিস ইয়াবা, ২১ কেজি ৮৭৮ দশমিক ২৫ গ্রাম ৪৫ পুরিয়া গাঁজা, ১৫ গ্রাম হেরোইন, ৪০টি ইনজেকশন ও ১০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।  গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে।