ঢাকাThursday , 16 June 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহবাজ-ইমরান খানের চেয়ে ধনী স্ত্রীরা

Link Copied!

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার পূর্বসূরি ইমরান খানের স্ত্রী তাদের চেয়ে বেশি সম্পদশালী। ২০২০ সালের অর্থবছরে তারা সম্পদের এমন বিবরণী দাখিল করেন। পাকিস্তানের নির্বাচন কমিশন এ তথ্য প্রকাশ করেছে। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের।
বিবরণীতে দেখানো হয়, ইমরান খানের দুই লাখ রুপি মূল্যর চারটি ছাগলের পাশাপাশি ছয়টি প্রোপার্টি রয়েছে, যার মধ্যে বানিগালার বাড়িটি অন্যতম। তাছাড়া উত্তরাধিকার সূত্রেও তিনি সম্পত্তির মালিক হয়েছেন, যার মধ্যে রয়েছে লাহরের জার্মান পার্কের একটি বাড়ি, ৬০০ একর কৃষি ও অকৃষি জমি।
এতে দেখানো হয়, পাকিস্তানের বাইরে ইমরান খানের কোনো গাড়ি বা সম্পত্তি নেই। তাছাড়া নেই কোনো বিনিয়োগ। তবে পাকিস্তানি বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে তিন লাখ ২৯ হাজার ডলার ও ৫১৮ পাউন্ড স্টারলিং ছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় কোটি রুপি রয়েছে।
ইমরান খানের স্ত্রীর বুশরা বিবির রয়েছে ১৪ কোটি রুপির বেশি সম্পদ। তাছাড়া তার রয়েছে চারটি প্রোপার্টি। যার মধ্যে বানিগালায় একটি বাড়ি।
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার প্রথম স্ত্রী নুশরাত শেহবাজের চেয়ে কম সম্পদের মালিক। নুশরাত শেহবাজের মোট সম্পদের মূল্য ২৩ কোটি রুপি। তাছাড়া তার নয়টি খামার রয়েছে। লাহোর ও হাজারায় রয়েছে একটি করে বাড়ি। পাশাপাশি বিভিন্নখাতে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ।
প্রধানমন্ত্রী শাহবাজের ১০ কোটি রুপির বেশি সম্পদ রয়েছে। তবে এর বিপরীতে দায় রয়েছে ১৪ কোটি রুপির বেশি। তার সম্পদর মধ্যে অন্যতম হলো ৪৯৫ একর কৃষি জমি। রয়েছে দুইটি বাড়ি। তাছাড়া লন্ডনে রয়েছে প্রায় ১৪ কোটি রুপির একটি বাড়ি। দুইটি গাড়ির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে রয়েছে বিনিয়োগ ও ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে দুই কোটি রুপি। তার দ্বিতীয় স্ত্রী তেহমিনা দুররানির সম্পদ বেশ কয়েক বছর ধরে প্রায় ৬০ লাখ রুপি রয়েছে।