আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, ভূমধ্যসাগরে একটি যাত্রীবাহী মটরচালিত নৌকা ডুবে গেছে। এতে প্রায় ২ শতাধিক লোকের সলির সমাধি ঘটেছে। নিহতেরা দক্ষিণ ইউরোপের দেশ ইতালিতে অভিবাসন গড়তে চাইছিলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) জানায়, ডুবে যাওয়া নৌকাটি গত ৭ ফেব্রুয়ারি শনিবার লিবীয় উপকূল থেকে ছেড়ে এসেছিল। রোববারেই প্রতিকূল আবহওয়ার শিকার নৌকাটি ভূমধ্যসাগরে উল্টে যায়।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর–এর ইতালীয় কর্মকর্তা কারলোত্তা সামি জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত ২০৩ জনের সলিল সমাধি ঘটেছে। ৯ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৭ জন মারা গেছে। ২২ জনের অবস্থা গুরুতর। ১৮ ঘণ্টারও বেশি সময় অত্যধিক ঠাণ্ডা জলে ভেসে থাকায় ভয়াবহ হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ছেন তারা।
আইএমও জানায় লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা নৌকার সংখ্যা ২। প্রতিটি নৌকা ১০০ জনের বেশি যাত্রী নিয়ে সমুদ্র পাড়ি দিতে উদ্যহ হয়, যদিও নৌকাগুলোর ধারণ ক্ষমতা ছিল আরও কম। উদ্ধারকৃত ও বেঁচে যাওয়া ৯ আরোহী ফ্রেঞ্চ জানে। তাদের সঙ্গে যতটুকু কথা বলা গেছে, তাতে মনে হয়েছে তারা পশ্চিম আফ্রিকার লোক।

