আন্তর্জাতিক ডেস্ক : আল কায়েদার প্রতিষ্ঠাতা ও অর্থ যোগানদাতা হিসেবে সুপরিচিত ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সংযোগের কথা আগেও উঠেছে। এবার আরও একবারের মতো বলতে শোনা গেল পাকিস্তানের সাবেক এক গুপ্তচর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসাদ দুররানিকে।
আসাদ দুররানি বলেন, বিন লাদেনকে হত্যা করার সময় তিনি আইএসআই-এর জিম্মায় ছিলেন। যদিও আইএসআই সে সময়ে প্রচার করেছে, তারা লাদেনের অবস্থান তাকে হত্যার পূর্ব পর্যন্ত জানে না। কিন্তু তাদের না জানার চেয়ে জানাটাই বরং সঙ্গত। লাদেনের অবস্থান জানার পরও কেন সংস্থাটি জানা নেই বলে ঘোষণা দিয়েছিল? এ প্রশ্নের জবাবে আসাদ দুররানি বলেন, আইএসআই এক ধরনের কুইড-প্রো-কুও চুক্তিতে আবদ্ধ ছিল।
এর অর্থ, কোনো সুবিধা প্রদানের বিপরীতে অন্য কোনো সুবিধাভোগ। আএইসআই ঠিক কী ধরনের সুবিধা নিয়েছে মার্কিন বাহিনীর কাছ থেকে সে ব্যাপারেও অবগত আছেন দুররানি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আফগান সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। বিনিময়ে পাকিস্তান তাদের জানাবে বিন লাদেনের সঠিক অবস্থান।
আসাদ দুররানি ১৯৯০-৯২ সাল পর্যন্ত পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর মহাপরিচালক ছিলেন।

